০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ সোনার বারসহ পাচারকারী আটক

  • Reporter Name
  • Update Time : ০৩:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ২২ Time View

সবুজদিন রিপোর্ট।।

চুয়াডাঙ্গার দর্শনা থেকে অবৈধভাবে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা।

আজ সোমবার সকালে দর্শনা রেলস্টেশনে অভিযান চালিয়ে এসব বার উদ্ধার করা হয়।

আটক আলমগীর খান (৫৫) দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দর্শনা রেলস্টেশনে অবস্থান নেয়। এ সময় একজন ব্যক্তি ভারতের দিকে যাওয়ার সময় বিজিবির টহল দল দাঁড়ানোর জন্য সংকেত দেয়।কিন্তু সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাৎক্ষণিক ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করে।

পরে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে খাকি স্কচ টেপ দ্বারা মোড়ানো দুটি প্যাকেট থেকে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে। উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা টেজারি অফিসে জমা রাখা হবে বলেও জানান চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী

১০ সোনার বারসহ পাচারকারী আটক

Update Time : ০৩:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬