ক্রীড়া প্রতিবেদক
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে থাকতে হবে র্যাঙ্কিংয়ের সেরা দশে। বাংলাদেশের জন্য এই বছরটা তাই খুবই গুরুত্বপূর্ণ। বছর জুড়ে ২৩টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের সরাসরি খেলাও নির্ভর করছে এই ২৩টি ম্যাচের ফলের উপর। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে এ বছর বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর।
আগামী বিশ্বকাপের অন্যতম আয়োজক দক্ষিণ আফ্রিকা। সঙ্গে আছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। বিশ্বকাপের আগে মেহেদী হাসান মিরাজদের জন্য তাই এই সফর হতে পারে প্রস্তুতির আদর্শ সুযোগও।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আজ বাংলাদেশের এই সিরিজের বিস্তারিত সূচি ঘোষণা করেছে। এই সিরিজে তিন সংস্করণেই মুখোমুখি হবে দুই দল। দুটি টেস্টের পর তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি।
বাংলাদেশ সেঞ্চুরিয়নে সর্বশেষ টেস্ট খেলেছে ২০০৮ সালে
সফরের শুরুটা হবে লাল বলের লড়াই দিয়ে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। এই মাঠে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ২৩ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সেঞ্চুরিয়নে। এই মাঠে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল ২০০৮ সালে।
১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ বছর পর সেঞ্চুরিয়নে টেস্ট খেলবে বাংলাদেশ, জোহানেসবার্গে প্রথমবার
-
Reporter Name - Update Time : ১২:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- ৫২ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ
























