০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ১০১ Time View

সবুজদিন রিপোর্ট।।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭ জন এবং নিশ্চিত হামে ১ জন মারা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৩২ শিশু মারা গেছে।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম ও হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৪৩২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৯ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৩ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ১৫০ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৩ হাজার ৫৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি।
এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ১৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মোংলায় প্রটোকল ভেঙে জনতার মাঝে প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

Update Time : ০৪:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬