১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্‌-দ্বীন হাসপাতালের গুরুতর গাফিলতি পাওয়া গেছে: স্বাস্থ্য অধিদপ্তর

  • Reporter Name
  • Update Time : ১২:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ১১ Time View

সবুজদিন রিপোর্ট।।

রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একই ওয়ার্ডে (পোস্ট-অপারেটিভ ওয়ার্ড) ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান।

শুক্রবার (২৯ মে) সকালে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

ডা. জাহিদ রায়হান বলেছেন, তদন্তে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা অনিয়ম ধরা পড়েছে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল জমা দেওয়া হবে।

এর আগে, এই ঘটনায় ঢাকার রমনা থানায় মামলা হয়। মামলায় অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগ আনা হয়। নিহত এক নবজাতকের স্বজন বুধবার রাতে বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্‌-দ্বীন হাসপাতালের গুরুতর গাফিলতি পাওয়া গেছে: স্বাস্থ্য অধিদপ্তর

Update Time : ১২:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬