০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা তাসনিম জারার

  • Reporter Name
  • Update Time : ০৪:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩১ Time View

সবুজদিন রিপোর্ট।।

নির্বাচনী তহবিলে অনুদানদাতারা যদি অর্থ ফেরত চান তাহলে সুনির্দিষ্ট ফরম পূরণ করলে তাকে তথ্য যাচাই সাপেক্ষে অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুকে তাসনিম জারা লেখেন, আমাদের নির্বাচনী তহবিলে যে আপনারা অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন। আপনি ব্যাংকে অনুদান দিয়ে থাকলে, এই ফর্ম পূরণ করুন : https://forms.gle/9a3H74yrLFFeJoFw8

তাসনিম জারা আরো লেখেন, যারা সরাসরি ব্যাংকে ক্যাশ জমা দিয়েছিলেন, তারা ডিপোজিট স্লিপ হারিয়ে গেলে বা না থাকলেও আবেদন করুন। সেক্ষেত্রে কিছু অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে আপনার অর্থ ফেরত দেওয়া হবে। বিকাশে অনুদান দিয়ে থাকলে, এই ফর্ম পূরণ করুন : https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA

ফেসবুকে তাসনিম জারা লেখেন, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ ২০২৬। আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা তাসনিম জারার

Update Time : ০৪:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬