১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অপটা বলছে ফাইনাল খেলবেন মেসিরা, তবে খালি হাতে ফিরবে আর্জেন্টিনা

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৪ Time View

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ ফাইনালে কোন দুই দল উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও চার ম্যাচ। তবে সুপার কম্পিউটার অপটা ভবিষ্যদ্বাণী করে জানিয়েছে, এবারের আসরে ফাইনাল খেলবে কোন দুই দল। ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এবারও শিরোপার লড়াইয়ের ম্যাচ খেলবে গতবারের দুই ফাইনালিস্ট।

বিশ্বকাপের চলতি আসর এখনও কোয়ার্টার ফাইনাল পর্যায়ে আছে। তবে একটি মডেল অনুসরণ করে অপটা বলছে, কোয়ার্টার ও সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে ফাইনালে উঠবে আর্জেন্টিনা ও ফ্রান্স। তবে অপটার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, শিরোপা ঘরে তুলতে পারবে না আর্জেন্টিনা। এবার আর্জেন্টিনাকে হারিয়ে গত আসরের প্রতিশোধ নেবে ফ্রান্স।

এরইমধ্যে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। এই পর্বে প্রতিপক্ষ হিসেবে স্পেনকে পেয়েছে তারা। কোয়ার্টার ফাইনালে এখনও দুই ম্যাচ বাকি। আজ শনিবার (১১ জুলাই) রাতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। আর দ্বিতীয় ম্যাচে রোববার (১২ জুলাই) সকালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

অপটা বলছে, এই দুই ম্যাচে জয় পাবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। সে হিসাবে সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। তবে অপটার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠবে আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে উঠলেও ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩৩.৭১ শতাংশ বলে জানাচ্ছে অপটা। আর আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৫.৬১ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপির স্থায়ী কমিটির সভা চলছে

অপটা বলছে ফাইনাল খেলবেন মেসিরা, তবে খালি হাতে ফিরবে আর্জেন্টিনা

Update Time : ০২:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬