সবুজদিন রিপোর্ট।।
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে টেক্সটাইল পণ্য উৎপাদন কারখানা স্থাপনে ৩০ মিলিয়ন (৩ কোটি) ইউএস ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কােম্পানি লিমিটেড।
প্রায় ৩৬ হাজার বর্গমিটার জমির ওপর স্থাপিতব্য কারখানাটি পূর্ণ উৎপাদনে গেলে বছরে ২৪ হাজার টন সুতা এবং ২ কোটি মিটার ওভেন ফেব্রিক উৎপাদন করতে সক্ষম হবে। পাশাপাশি এখানে ৫৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিন ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মােহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান তার বক্তব্যে বাংলাদশে তথা বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের গন্তব্য হিসেব বেছে নেওয়ার জন্য হুয়ারান টেক্স কােম্পানি লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, বেপজা বিনিয়োগকারীদের জন্য নিরাপদ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় তিনি বেপজা অর্থনৈতিক অঞ্চল সফল ও নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে বেপজার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Reporter Name 























