১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা, ঝড়বৃষ্টিতে জবিতে বাসের ওপর ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ

  • Reporter Name
  • Update Time : ০১:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

রাজধানী ঢাকায় টানা ভারী বর্ষণ ও ঝড়বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পার্কিংয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাসের ওপর উপড়ে পড়েছে একটি বিশাল কৃষ্ণচূড়া গাছ। ঘটনাস্থলের আশপাশে শিক্ষার্থীদের চলাচল থাকলেও বাসে কেউ না থাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শিক্ষার্থীরা জানান, টানা ভারী বৃষ্টির কারণে গাছটির শিকড় দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে গাছটি হঠাৎ পাশেই পার্কিং করে রাখা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর ভেঙে পড়ে। ঘটনার সময় বাসটিতে কোনো শিক্ষার্থী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, গত রাত থেকে টানা ভারী বৃষ্টির কারণে শহিদ মিনার প্রাঙ্গণের সামনে থাকা পুরোনো গাছটির গোড়ার মাটি সরে যায়। একপর্যায়ে বিকট শব্দে গাছটি উপড়ে পড়ে পাশে রাখা বাসটির ওপর। ভাগ্য ভালো, তখন সেখানে কেউ ছিল না। তবে আশপাশ দিয়ে অনেকেই যাতায়াত করছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসিরুদ্দিন আহমেদ বলেন, গাছটি ভেঙে পড়ার সময় বাসের ভেতরে বা আশপাশে কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গাছের আঘাতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এ ঘটনায় মুহূর্তের জন্য ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা সতর্ক রয়েছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা, ঝড়বৃষ্টিতে জবিতে বাসের ওপর ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ

Update Time : ০১:২৮:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬