০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আছাদুজ্জামান-হারুনের অবৈধ সম্পদের তদন্তে দুদক

সবুজদিন অনলাইন ডেস্ক।।
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। পুরোনো ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে জ্ঞাত আয় বর্হির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের সত্যতা পাওয়ায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আজ রবিবার দুদক সচিব খোরশেদা ইয়াসমীন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পাওয়া এসব অভিযোগের তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অপরদিকে দুদকের গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

আছাদুজ্জামান-হারুনের অবৈধ সম্পদের তদন্তে দুদক

Update Time : ০৪:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪