১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীনের শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করতে হবে

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় দায়ী হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করতে হবে আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজকে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে আজকের (১৪ জুন) মধ্যে এ সংক্রান্ত একটি নির্দেশনার চিঠি আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজকে দেওয়া হতে পারে।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য জানিয়েছেন।

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ৬ ধারা অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল স্থাপনের শর্ত রয়েছে। এছাড়া মেডিকেল কারিকুলাম অনুযায়ী, তৃতীয় বর্ষ থেকেই হাসপাতালে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয়। পাশাপাশি এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ চালু থাকছে। তবে কলেজের শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য অন্য হাসপাতালে সংযুক্ত করতে হবে। এজন্য মেডিকেল কলেজটিকে যেকোনো জেনারেল হাসপাতালের সঙ্গে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষর করতে হবে। তারা নিজ উদ্যোগে শিক্ষার্থীদের ওই হাসপাতালে নিয়ে যাবে এবং নিয়ে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাশুড়ি–জামাইয়ের ‘অবৈধ সম্পর্ক’ দেখে ফেলায় গৃহবধূকে হত্যার অভিযোগ

আদ্-দ্বীনের শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করতে হবে

Update Time : ০৪:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬