০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদ-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৯৩ Time View

সবুজদিন রিপোর্ট।।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় বেকারির সন্ধান পাওয়া গেছে। শনিবার (৩০ মে) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল পরিদর্শনে গেলে এ দৃশ্য চোখে পড়ে। এ সময় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, বিষয়টি শক্তভাবে দেখা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালের নীচের ফ্লোরে বেকারি পাওয়া গেছে। দুই ইলেকট্রিক ওভেন দিয়ে চলে। ইঞ্জিনিয়ার নেই। এটা উচিত হয়নি। প্রচুর ময়লা পাওয়া গেছে। শক্তভাবে দেখা হবে বিষয়টা।’

তিনি বলেন, ‘হাজার হাজার শিক্ষার্থীর জন্য বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কিনা সেটি দেখা হবে। দুইজন ডাক্তারের সঙ্গে কথা বলা হয়েছে। তারাও বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে ছয় নবজাতক মারা গেছে, তাদের মায়েদের সঙ্গে কথা বলার পর তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। শিশুদের মায়েরা বিভিন্ন এলাকায় আছেন। তাদের কাছ থেকে কথা শোনা হবে। তারপর এসব বিষয় তদন্তের মধ্যে থাকবে।’

গত বুধবার (২৭ মে) হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা যায়, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয় এবং সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে।

ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান জানান, শনিবার (আজ) তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মোংলায় প্রটোকল ভেঙে জনতার মাঝে প্রধানমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

Update Time : ০৬:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬