০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

  • Reporter Name
  • Update Time : ০৮:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৩০৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

মোবাইল ব্যবসায়ীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিটিআরসির সঙ্গে বৈঠকে সমাধান না পাওয়ায় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম রবিবার সাংবাদিকদের জানান, এনইআইআর সিস্টেম চালুর সময় এক বছর পেছানোর দাবি জানানো হলেও কমিশন থেকে কোনো সাড়া মেলেনি। তাই সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

দেশে ১৬ ডিসেম্বর থেকে হ্যান্ডসেট নিবন্ধন বা এনইআইআর সিস্টেম চালু হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের ২৫ হাজার মোবাইল ব্যবসায়ী উদ্বিগ্ন।

বিটিআরসির তথ্যানুসারে, ব্যবসায়ীদের কাছে বর্তমানে ট্যাক্স ফাঁকি দিয়ে আনা প্রায় ৫০ লাখ হ্যান্ডসেট মজুত আছে। ব্যবসায়ীরা চান এসব হ্যান্ডসেট শুল্ক দিয়ে বৈধ করার সুযোগ পেতে। এছাড়া, এনইআইআর চালুর আগে শুল্ক হার ৫৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার দাবি রয়েছে। তারা মোবাইল ফোন আমদানির প্রক্রিয়াও সহজ করার আহ্বান জানিয়েছেন।

রবিবার দুপুরে আগারগাঁওয়ে বিটিআরসি ভবন ঘেরাও কর্মসূচি পালন করে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। বিক্ষোভের মুখে দুপুর ১২টার পর ৭ সদস্যের প্রতিনিধি দলকে আলোচনার জন্য ডাকা হয়। তবে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় সংগঠনটি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের

Update Time : ০৮:০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫