১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের

  • Reporter Name
  • Update Time : ০১:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে রোববার (১২ জুলাই) আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।

ইরানে রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি জাহাজ অননুমোদিত একটি পথ দিয়ে চলাচল করছিল। সেটিতে হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়েছে।

ওই ‘অপরাধী’ জাহাজটি তার অবস্থান শনাক্তকারী সিস্টেম বন্ধ করে অনুমোদিত রুট থেকে সরে যাওয়ার পরই সেটিকে আক্রমণ করা হয়।

আইআরজিসি আরও বলেছে, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের ‘কঠোর জবাব’ দেওয়া হবে এবং এ অঞ্চলে শত্রুপক্ষের নতুন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে হামলা চালায় ইরানে। এরপর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ও সমঝোতা স্মারক সইয়ের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও উত্তেজনা বৃদ্ধির সঙ্গে বিভিন্ন সময় দফায় দফায় বন্ধ করা হয় হরমুজ প্রণালী। সবশেষ রোববার আবারও হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের

Update Time : ০১:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬