০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি কোন দল করব, এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

  • Reporter Name
  • Update Time : ০৬:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২ Time View

সবুজদিন রিপোর্ট।।

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদ সদস্য ফজলুর রহমান ব্যক্তিগতভাবে আমাকে আহত করেছেন।’ তিনি বলেছেন, ‘আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তিনি এটাকে চ্যালেঞ্জ করেছেন।’

আজ মঙ্গলবার সংসদে জামায়াত আমিরকে উদ্দেশ করে ফজলুর রহমানের দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন কথা বলেন জামায়াত আমির।

ফজুলর রহমান বলেছেন, “কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াত করতে পারে না। তার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘তাহলে কি তাকে জিজ্ঞেস করে করা লাগবে। এটা তো আমার নাগরিক অধিকার—আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি।’”
তিনি ফজলুর রহমানের ওই বক্তব্যের তিব্র নিন্দা জানান।

তিনি বলেন, ‘আমার আইডেন্টি নিয়ে প্রশ্ন করে সংসদ সদস্য গুরুতর অপরাধ করেছেন। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে কথা বলে তিনি বাড়তি অপরাধ করেছেন।’
ফজলুর রহমানের বক্তব্যের এই অংশটি সংসদ থেকে এক্সপ্যান্স করার অনুরোধ করেন বিরোধীদলীয় নেতা।

এর আগে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারে না বলে সংসদে বলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরকে লক্ষ করে এমন বক্তব্য দেন।

ফজলুর রহমানের এমন বক্তব্যের সংসদে বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ সদস্যদের শান্ত করেন। হট্টগোল চলাকালে ফজলুর রহমান বলেন, ‘আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আমি কোন দল করব, এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

Update Time : ০৬:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬