০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস লিখে এশিয়ান গেমসে বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক

দেশের ক্রীড়াঙ্গনে হকির দীর্ঘ ঐতিহ্য থাকলেও নারীদের সিনিয়র জাতীয় দল গঠনের অপেক্ষা ছিল অনেকদিন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি গঠিত হয়েছে বাংলাদেশ নারী হকি দল। আর অভিষেকেই অসাধারণ পারফরম্যান্স করে সবাইকে চমকে দিয়েছে লাল-সবুজের মেয়েরা।

ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান এশিয়ান গেমস হকি ২০২৬-এর বাছাইপর্বে প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে শুরু করেছিল তারা। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ দল।

এবার গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের মূল আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ের মাধ্যমে তারা শুধু গ্রুপ থেকে এগিয়ে গেল না, বরং দেশের নারী ক্রীড়ায় এক নতুন অধ্যায়ের সূচনা করল। এই জয়ের ফলে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। একই সঙ্গে ২০২৬ সালের এশিয়ান গেমসের মূল পর্বে খেলার যোগ্যতাও অর্জন করেছে দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ইতিহাস লিখে এশিয়ান গেমসে বাংলাদেশ

Update Time : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬