সবুজদিন ডেস্ক ।।
জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তার অভিযোগে এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে বুধবার এ তথ্য জানা গেছে।
আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয় জানিয়ে প্রসিকিউশন বলছে, এ অভিযোগে শেখ হাসিনার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধ তদন্ত শেষ হয়েছে। এ ছাড়া আরেক মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন।
এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেয়াসহ সকল হত্যাকাণ্ডের পরামর্শ দেয়ার প্রমাণ মিলেছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অথবা আগামী সপ্তাহে দুই মামলায় জয় ও পলক এবং আনিসুল ও সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন।
অভিযোগ রয়েছে, তিন সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। ১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল ১৩ দিন। যা স্বাভাবিক হয় ৫ আগস্ট দুপুর থেকে।
১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্টারনেট বন্ধ করে সহায়তা: ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয়
-
Reporter Name - Update Time : ০২:০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- ২৪০ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ


























