১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায়

  • Reporter Name
  • Update Time : ০১:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৬ Time View

সবুজদিন ডেস্ক।।

মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা কবে, তা আজ সোমবার জানা যাবে। এদিন সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সভায় সভাপতিত্ব করবেন।

গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

জানা গেছে, সোমবার চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৮ মে (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে আগামী বুধবার (২০ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ২৯ মে।

এদিকে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আজ থেকে জিলহজ মাস শুরু হবে, ২৬ মে হবে আরাফাত দিবস এবং ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে।

এর আগে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ ঈদের তারিখ ঘোষণা করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায়

Update Time : ০১:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬