০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাকিব খান

  • Reporter Name
  • Update Time : ০১:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৩৬ Time View

বিনোদন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিদেশের কোটি ভক্ত ও অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় শাকিব খান বলেন, দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।’ পরবর্তীতে এই বার্তাটি সুপারস্টার তার ব্যক্তিগত ফেসবুক পেজেও শেয়ার করেন।
প্রতিবারের মতো এবারও ঈদে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন শাকিব খান। হল দখলের লড়াইয়ে এবারও তিনি নিজের রাজত্ব অক্ষুণ্ণ রেখেছেন।
জানা গেছে, দেশের সিঙ্গেল স্ক্রিনের প্রায় সবকটিতেই মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘প্রিন্স’। এর পাশাপাশি দেশের আধুনিক সব সিনেমাপ্লেক্সগুলোতেও বড় পরিসরে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
শাকিব অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এটি এই নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন দুর্ধর্ষ গ্যাংস্টার চরিত্রে।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও ভারতের জ্যোতির্ময়ী কুণ্ডু। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। ঈদের দিন থেকেই দেশজুড়ে ১২০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাকিব খান

Update Time : ০১:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬