০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ৫ সিনেমা

  • Reporter Name
  • Update Time : ০৩:১৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের সিনেমা সহ পাঁচটি সিনেমা একসঙ্গে সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। আনুষ্ঠানিক অনুমতি পাওয়ায় এখন ছবিগুলো প্রেক্ষাগৃহে মুক্তির পথে আর কোনো বাধা নেই। গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডে প্রদর্শনের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ছবিগুলোকে সার্টিফিকেশন দেওয়া হয়েছে। ফলে এখন নির্মাতারা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ঈদে মুক্তির পরিকল্পনা করতে পারবেন। সেন্সর পাওয়ার তালিকায় রয়েছে ‘প্রিন্স’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ ও ‘রাক্ষস’।
সাম্প্রতিক দেশের চলচ্চিত্র শিল্পে নতুন গল্প ও ভিন্নধর্মী নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে। ‘প্রেশার কুকার’, ‘প্রিন্স’, ‘রাক্ষস’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’ এই সিনেমাগুলোও ভিন্ন ভিন্ন গল্প ও ধারার হওয়ায় দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সেন্সর পাওয়া সিনেমা ‘প্রিন্স’র নায়ক শাকিব খান। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূরসহ অনেকে।
রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’। যেখানে অভিনয় করেছেন বুবলী, তুষি, স্নিগ্ধা, মারিয়া শান্ত।
জানা গেছে, রেদওয়ান রনি পরিচালিত ’দম’ সিনেমা ‘ইউ’ (U) গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে। যার অর্থ সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারবেন।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুস্মিতাসহ অনেকে। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরিফুল রাজ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কবি সুফিয়া কামালের ছেলে সাংবাদিক শাহেদ কামাল আর নেই

ঈদের ৫ সিনেমা

Update Time : ০৩:১৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬