০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে ছেড়ে গেল জবির ৯ বাস

  • Reporter Name
  • Update Time : ০২:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১১৩ Time View

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঈদ উদযাপনে দেশের সাতটি বিভাগীয় শহরের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে ৯টি বাস।
শনিবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বাড়ি ফেরার ব্যস্ততা দেখা গেছে।
এর আগে শিক্ষার্থীদের ঈদযাত্রা সহজ করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জকসু’র উদ্যোগে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাসে করে দেশের সাতটি বিভাগ-চট্টগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহগামী মোট ৯টি বাসে শিক্ষার্থীরা নিজ নিজ গন্তব্যে রওনা দিয়েছেন।
গতকাল রাত থেকেই শিক্ষার্থীদের ব্যাগ-লাগেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসের সামনে ভিড় করতে দেখা যায়। নির্ধারিত সময় অনুযায়ী বাসগুলো শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিভাগের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও অনেক শিক্ষার্থী বাসে আসন না পেয়ে দাঁড়িয়ে বাড়ির পথে যাত্রা করছেন।
বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের মুকিম বলেন, সারা বছর পড়াশোনা ও একাডেমিক ব্যস্ততার কারণে পরিবার থেকে দূরে থাকতে হয়। তাই ঈদের সময় পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দটাই আলাদা। বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস থাকায় এবার বাড়ি ফেরা অনেক সহজ হয়েছে।
ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের খালিদ হাসান বলেন, ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগে আমরা স্বস্তিতে বাড়ি যেতে পারছি। বিশেষ করে জকসু’র পরিবহন সম্পাদক ও পরিবহন পুলের প্রশাসককে ধন্যবাদ এমন মহৎ কাজ উপহার দেওয়ায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে ছেড়ে গেল জবির ৯ বাস

Update Time : ০২:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬