আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারনের জান-মাল রক্ষায় তৎপর রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। সার্বিক নিরাপত্তায় পাশাপাশি মোংলার কেন্দ্রীয়সহ ৩৮টি মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোস্টগার্ডের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২ টা থেকে এসব মন্দিরে নিরাপত্তায় সতর্ক অবস্থানে নিরাপত্তার কাজ করেন তারা।
এসময় উপজেলার মন্দিরগুলোয় টহল শেষে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবিদ বিন মনজুর সাংবাদিকদের বলেন, মাইনেরটি বা সংখ্যালঘু স¤প্রদায় বলতে কাউকে আলাদা করে দেখতে চাইনা। সবার এক দেশ, এক জাতি আমরা সবাই বাংলাদেশী। এছাড়া দেশের চলমান পরিস্থিতিতে যে কোন নাশকতা মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সদা সচেষ্ট ও বদ্ধ পরিকর।
তিনি আরো বলেন, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জান-মাল, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। দেশের চলমান পরিস্থিতিতে যে কোন নাশকতা মোকাবেলায় বাংলাদেশ কোস্টগার্ড সদা সচেষ্ট ও বদ্ধ পরিকর। জনগণের জানমাল রক্ষা সহ বিভিন্ন ধর্মালম্বির ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত এবং থানায় দুষ্কৃতিকারী কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধে সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এছাড়াও নদীপথে বিভিন্ন লাইটার- জাহাজে চুরি ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন এর আওতাধীন গুরত্বপূর্ণ স্থাপনা যেমন: মোংলা পোর্ট, খুলনা শিপইয়ার্ড, মোংলা ইপিজেড এবং মোংলায় অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্ট গার্ড পশ্চিম জোন। খুলনা ও মোংলা উপকূল বাসীর যেকোন অপ্রীতিকর ঘটনা দেখা মাত্রই কোস্টগার্ড পশ্চিম জোন কন্ট্রোলরুমে (০১৭৬৯-৪৪৪৯৯৯) যোগাযোগ করবেন, আমরা তাৎক্ষণিক তার ব্যবস্থা নিব।
১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলীয় অঞ্চলের জানমাল রক্ষায় কোস্টগার্ড পশ্চিম জোনের টহল জোরদার
-
আলী আজীম - Update Time : ০১:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- ৩৩০ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ




















