০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা না পেছানোর কারণ জানালেন শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা না পেছানোর কারণ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেছেন, ‘সারা বাংলাদেশের ডিসি এবং ইউএনওদের সাথে কথা বলেছি, কুমিল্লা মহিলা কলেজ ছাড়া আর কোথাও সমস্যা হয়নি। সবাই জানিয়েছে পরীক্ষা নিতে কোনো সমস্যা নেই।’

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। সাথে সাথে আমরা মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ এবং ডিসিকে বললাম এই পরীক্ষাকেন্দ্র স্থানান্তর করার জন্য। তারা তখন সকলকে নৌকায় করে ওই স্কুলের পাঁচ তলা ভবনে পরীক্ষা নিয়েছে।’

এ সময় তিনি আরও বলেন, যে শিক্ষার্থীর কাপড় পানিতে ভিজেছে, তার বাড়ি থেকে পোশাক এনে দিয়ে পরীক্ষা দেবার সুযোগ দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

এইচএসসি পরীক্ষা না পেছানোর কারণ জানালেন শিক্ষামন্ত্রী

Update Time : ০৪:৫৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬