০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০২:২৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১৪৮ Time View

অনলাইন ডেস্ক

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করবেন। প্রধানমন্ত্রীও ঈদের নামাজ আদায়ের সম্মতি প্রকাশ করেছেন। একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ পড়তে দেখা যাবে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় ঈদগাহে নারীসহ ৪০ হাজার মুসল্লির নামাজ আদায় করার সুযোগ থাকবে। নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।’
দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, ‘তারেক রহমান সম্মতি প্রকাশ করেছেন, সকাল সাড়ে আটটায় আমাদের সঙ্গে নামাজ পড়বেন।’
এদিকে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার এবার ঈদুল ফিতর হতে পারে। এ উপলক্ষে এরই মধ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া ছুটি চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

একসঙ্গে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Update Time : ০২:২৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬