০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি: সেতুমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৪০ Time View

অনলাইন ডেস্ক

এবারের ঈদযাত্রায় সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ আমরা পাইনি। রাস্তায় কোনো ধরনের যানজট নেই।’
আজ বুধবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সবাই এখানে নির্ধারিত ভাড়া নিচ্ছে। কয়েকটি পরিবহন ২০-৩০ টাকা কমও নিচ্ছে। এখানে পুলিশ বুথ আছে, কেউ বাড়তি ভাড়ার অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসগুলোও যথাসময়ে ছেড়ে যাচ্ছে, কোনো ভোগান্তি এখন পর্যন্ত নেই।’
সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, ‘যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন এবং কোথাও বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়নি।’
জ্বালানি তেল নিয়ে মন্ত্রী বলেন, ‘১৫ তারিখ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। যমুনা সেতু দিয়ে গতকাল ৩২ হাজার গাড়ি বেশি গিয়েছে। তারা তেল পেয়েছে বলেই তো যেতে পারছে। কেউ না পেলে অভিযোগ করতে পারবে। গণপরিবহনে ফুয়েল ঘাটতি নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি: সেতুমন্ত্রী

Update Time : ০৩:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬