১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমস হকি বাছাইপর্বে জয় দিয়ে শুরু বাংলাদেশের

  • Reporter Name
  • Update Time : ০৫:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১১০ Time View

ক্রীড়া ডেস্ক।।

ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে দুর্দান্ত জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ পয়েন্ট সংগ্রহ করে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সংবাদ ওয়েবসাইট
ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই দুই দলের মধ্যে লড়াইটা হয়েছে সমানে সমান। ম্যাচের চার মিনিটে গোল করেন চাইনিজ তাইপের লি চি-শুয়ান। সমতায় ফিরতে কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যদের সময় লেগেছে ১১ মিনিট। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতাসূচক গোল করেন আশরাফুল ইসলাম। ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার।
দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে লিড এনে দেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে দলের তৃতীয় গোল করেন আমিরুল ইসলাম। ম্যাচের ৫৯ মিনিটে দ্বীন ইসলাম গোল করলে ৪-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ।
তবে চতুর্থ কোয়ার্টারের শেষদিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চাইনিজ তাইপে। শেষ মুহূর্তের ঝোড়ো আক্রমণে তারা দ্রুত জোড়া গোল পরিশোধ করলে ম্যাচে টানটান উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রিলিমিনারি রাউন্ডে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি শ্রীলঙ্কার বিপক্ষে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

এশিয়ান গেমস হকি বাছাইপর্বে জয় দিয়ে শুরু বাংলাদেশের

Update Time : ০৫:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬