০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পাঁচ দিনেই সংখ্যা ৩ লাখ পার

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড আবেদন

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে। দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলের কারণে এবার খাতা পুনর্নিরীক্ষণের এই জোয়ার দেখা দিয়েছে।
গত ১১ আগস্ট থেকে অনলাইনে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়ার প্রথম পাঁচ দিনেই আবেদনকারীর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বিগত সময়ে এত কম সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক আবেদন জমা পড়ার নজির নেই। আগামী ১৭ আগস্ট সোমবার পর্যন্ত শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জের সুযোগ পাবে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন কর্মকর্তা জানান, “শনিবার বিকেল পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট তিন লাখের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা এ আবেদন করার সুযোগ পাবে।”
এ বছর গড় পাসের হার ছিল ৬২.২৫ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে প্রায় ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী।
শিক্ষাসংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার ফেলের হার তুলনামূলক বেশি হওয়ায় এবং কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে খাতা পুনঃযাচাইয়ের প্রতি প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী অসন্তুষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনরায় যাচাই করার এই সুযোগ দেওয়া হয়।
আগামী ১৭ আগস্ট আবেদনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো খাতা পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাঁচ দিনেই সংখ্যা ৩ লাখ পার

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড আবেদন

Update Time : ০১:০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬