০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওজনে কারচুপির অভিযোগে নাবিস্কোকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ২ Time View

সবুজদিন রিপোর্ট।।

ঘোষিত ওজনের তুলনায় কম ওজনের বিস্কুট বাজারজাত এবং একই পণ্যের মোড়কের সামনে ও পেছনে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৪(৪১) ধারায় এ জরিমানা করেন।

বিএসটিআই জানায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়কে উল্লেখিত ওজন নিবন্ধন সনদের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়। এতে দেখা যায়, বেশ কয়েকটি পণ্যের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের চেয়ে কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করার পাশাপাশি প্রচলিত আইনেরও পরিপন্থী।

এ সময় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা (সিএম)। এছাড়া পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, সঠিক ওজন নিশ্চিত করা এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ওজনে কারচুপির অভিযোগে নাবিস্কোকে জরিমানা

Update Time : ১১:৪৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬