০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা নিহত

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ২৮ Time View

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক জুলাইযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন।
স্থানীয়রা জানান, কবিতাচত্বর এলাকায় দুর্বৃত্তরা খোরশেদ আলমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে এবং জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। তরুণীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী

কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা নিহত

Update Time : ০১:১৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬