০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালোবাজারে বিক্রির সময় পেট্রোলসহ ৭ জন আটক

  • Reporter Name
  • Update Time : ০১:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ১০১ Time View

জামালপুর প্রতিনিধি

জামালপুরে কালোবাজারে বিক্রির সময় বিপুল পরিমাণ পেট্রোলসহ ৭ জনকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (২৫ মার্চ) ভোরে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র জ্বালানি তেলের চলমান সংকটকে কাজে লাগিয়ে মঙ্গলবার দিবাগত রাতে বাজারে ড্রামে করে পেট্রোল মজুদ করে বিক্রির চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী বুধবার ভোররাতে বাজারে হানা দেয়। এ সময় ১৪টি ড্রামে থাকা ৩ হাজার ৫২ লিটার পেট্রোল তেলসহ ৭ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আবদুল হাকিম (৪০), ফুল মিয়া (৩৮), হাফিজুর রহমান (৪০), শাহ আলম (৫০), মারুফ হোসেন (২৫), জগলু মিয়া (৪৫) ও সবুজ মিয়া (৪০)। তাদের বাড়ি জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় হলেও একজনের বাড়ি বগুড়া জেলায় বলে জানা গেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, স্থানীয় জনতা তেল জব্দ ও ৭ জনকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

কালোবাজারে বিক্রির সময় পেট্রোলসহ ৭ জন আটক

Update Time : ০১:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬