০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন

  • Reporter Name
  • Update Time : ০২:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

বিনোদন ডেস্ক

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।
রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শনিবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
তার ছেলে আনন্দ ভোসলে তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘তিনি আর নেই। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। ‘
হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি জানান, ৯২ বছর বয়সি এই শিল্পীর হৃদরোগজনিত সমস্যা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে তার নাতনি সামাজিক মাধ্যমে জানান, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, শিগগিরই সুস্থতার খবর পাওয়া যাবে।

আশা ভোসলে ভারতীয় সংগীতজগতের এক অনন্য নাম। আট দশকেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য ভাষায় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, গজল থেকে আধুনিক—বিভিন্ন ধারায় তার সমান দক্ষতা তাকে বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে।
সংগীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মবিভূষণ’-সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। এ ছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে তিনি ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে নাম করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন

Update Time : ০২:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬