০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কুস্তি খেলার সময় একজনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৩০ Time View

সবুজদিন রিপোর্ট।।

কুমিল্লার লালমাইয়ে গ্রামীণ কুস্তি খেলার আনন্দঘন আয়োজন মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। কুস্তি খেলতে নেমে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘বলি হেলাল’ নামের এক অভিজ্ঞ খেলোয়াড়। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে স্তব্ধ হয়ে গেছেন সবাই।
মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদরাসা সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
নিহত কুস্তিগীর হেলাল উদ্দিন মজুমদার (৫৩), যিনি স্থানীয়ভাবে ‘বলি হেলাল’ নামে পরিচিত ছিলেন। লাকসাম উপজেলার কোঁয়ার গ্রামের বাসিন্দা তিনি। পেশায় ছিলেন একজন মুদি দোকানদার, তবে কুস্তির ময়দানে ছিলেন সুপরিচিত মুখ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেফারির উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই শুরু করেন হেলাল। খেলার একপর্যায়ে প্রতিপক্ষ তাকে মাটিতে ফেলে দেন এবং এক পায়ে ধরে কিছুটা টেনে নিয়ে যান। ঠিক সেই মুহূর্তেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ নিথর হয়ে যান হেলাল। তার নড়াচড়া বন্ধ হয়ে যায়, থেমে যায় লড়াই।
প্রথমে অনেকে ধারণা করেছিলেন, তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়, মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আনন্দের মঞ্চে নেমে আসে নীরবতা; দর্শকদের চোখে ভেসে ওঠে আতঙ্ক ও অশ্রু।
স্থানীয়দের মতে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে এই কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই এমন ঘটনা পুরো এলাকাকে শোকে ডুবিয়ে দেয়। কয়েক শ দর্শকের সামনে ঘটে যাওয়া এই মৃত্যুর দৃশ্য কেউই সহজে ভুলতে পারছেন না।
লালমাই থানার ওসি নুরুজ্জামান জানান, ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—খেলারত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ দাফনের জন্য নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী

কুমিল্লায় কুস্তি খেলার সময় একজনের মৃত্যু

Update Time : ০১:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬