০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: আটক ১৯

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৩ Time View

সবুজদিন রিপোর্ট।।

কুমিল্লার বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১০ জুন) নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ জানায়, কুমিল্লা-ঢাকা মহাসড়কে উল্টোপথে চলাচলকারী অবৈধ থ্রি-হুইলার (সিএনজি চালিত অটোরিকশা) নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুন) ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি হাইওয়ে থানার একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় উল্টোপথে চলাচল এবং যানজট সৃষ্টির অভিযোগে একটি অটোরিকশা আটক করা হয়।

আটক অটোরিকশাটি হাইওয়ে পুলিশের এক সদস্য নিয়ে যাওয়ার সময় চালক হঠাৎ গাড়ির সামনে এসে হ্যান্ডেল ধরে টানাটানি করলে অটোরিকশাটি উল্টে যায়। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং চালক সামান্য আহত হন।

এরপর ওই চালকের ডাকে প্রায় ১০০ থেকে ১৫০ জন থ্রি-হুইলার চালক ও তাদের সহযোগীরা ঘটনাস্থলে জড়ো হয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে দায়িত্বরত কনস্টেবল ইউসুফ আলী ও রবিউল ইসলাম আহত হন। হামলাকারীরা পুলিশের পিকআপভ্যান ভাঙচুর, সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পদের ক্ষতিসাধন করে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালায়। সিসিটিভি ফুটেজ ও ভাইরাল ভিডিও বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়।

আটকরা হলেন: মো. মিলন হোসেন, মো. ইউসুফ মিয়া, মো. হাসান, মো. রিফাত, মো. হাবিব, মো. মকবুল, মো. আলাউল হোসেন, মো. সিফাত, মো. রুবেল, আবু ইউসুফ ইফরাম, মো. জুয়েল, মো. সোহেল হোসেন, নুরুল শাহ, মো. সোহাগ মিয়া, মো. বিল্লাল, মো. সোহেল মিয়া, মো. ইব্রাহিম খলিল, মো. দেলোয়ার হোসেন এবং মো. আদিজল।

পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: আটক ১৯

Update Time : ০৬:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬