০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির দীঘিনায় অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই

  • Reporter Name
  • Update Time : ০১:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৯৩ Time View

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজারে গতকাল বৃহস্পতিবার রাত ২টায় অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গলির ওপর দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হতে পারে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।
খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, রেডক্রিসেন্ট সদস্যরা ও স্থানীয় জনগণ সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, পুড়ে যাওয়া দোকানের মধ্যে কাপড়, জুতা ও সেলুনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
স্থানীয়দের মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ব্যবসায়ী সমিতি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

খাগড়াছড়ির দীঘিনায় অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই

Update Time : ০১:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬