সবুজদিন রিপোর্ট।।
খুলনা পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় রাইফেলের গুলিতে রেলওয়ে পুলিশ কনস্টেবল সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯) করেছেন। শনিবার ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে খুলনা রেলওয়ে ও সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের রাইফেলের গুলিতে তিনি নিজেই আত্মহত্যা করেছেন।
জানা গেছে, নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন মহিলা পুলিশ সদস্য। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
Reporter Name 





















