সবুজদিন রিপোর্ট।।
এবার গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ বুধবার সকালে গাবতলী হাট পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।
কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কোরবানির পশুর আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। রাস্তাঘাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় কোরবানির হাটকে কেন্দ্র করে সড়কে যাতে যানজট না হয় সে লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান মীর শাহে আলম। তিনি বলেন, অননুমোদিত স্থানে কেউ হাট বসাতে পারবে না। হাটের সীমানার বাইরে গিয়েও কেউ পশু রাখতে পারবেন না।
হাটগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাব থাকবে। এ ছাড়া ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, হাটে নকল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জরুরি সেবার জন্য স্থাপন করা হবে মেডিকেল বুথ।
Reporter Name 



















