১১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ৩ হাজার লিটার ডিজেল মজুদ, ব্যবসায়ীর জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০২:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ২৩ Time View

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদ করে রাখার অপরাধে আবুল হোসেন নামে এক তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় মেসার্স এম এস ফিলিং স্টেশন সংলগ্ন বাবর আলী মার্কেটে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন ( ৬৫) কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার মো.সালামত উল্লাহের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ হাজার ৮৭০ লিটার ডিজেল মজুদের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত তেল নায্যমূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।
বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী

গাজীপুরে ৩ হাজার লিটার ডিজেল মজুদ, ব্যবসায়ীর জরিমানা

Update Time : ০২:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬