০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুদামে মিলল দেড় হাজার লিটার পেট্রোল

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১২৯ Time View

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে অবৈধভাবে ৭ ড্রাম পেট্রোল মজুদ করে রাখার অপরাধে মো. বাবুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে বাবুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এ সময় অবৈধভাবে ৭ ড্রামে প্রায় দেড় হাজার লিটার পেট্রোল মজুদ করার অপরাধে বাবুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মেনজী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পেট্রোল মজুদ করা হয়েছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ পেট্রোল মজুদের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী বাবুলকে জরিমানা করা হয়েছে। জব্দ তেলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

গুদামে মিলল দেড় হাজার লিটার পেট্রোল

Update Time : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬