০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গুম, খুন ও জুলাই শহিদ পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১০৮ Time View

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছরের মতো এবারও গুম পরিবারদের ‘ঈদ উপহার’ দিচ্ছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৭ বছরে গুম, খুন নির্যাতনের শিকার পরিবার ও চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা পাবেন এই ‘ঈদ উপহার’।
গতকাল মঙ্গলবার থেকে প্রতিটি জেলায় নির্যাতিত পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রতি বছরই গুম, খুন ও নির্যাতিত পরিবারের জন্য ‘‘ঈদ উপহার’’ দেন তারেক রহমান। গত ২০২৫ সাল থেকে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের মাঝেও যথাসাধ্য চেষ্টা করা হয় ‘‘ঈদ উপহার’’ পৌঁছে দেওয়ার। এবারে নতুন সরকারের এক মাসে অনেক কাজ করছে। ‘‘ঈদ উপহার’’ বিতরণে একটু দেরি হলেও তারেক রহমান ওনাদেরকে ভুলে যাননি।’
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকেই নির্যাতিত পরিবারের জন্যে রমজান মাসে ‘ঈদ উপহার’ দিয়ে আসছেন তারেক রহমান। এবার প্রায় উনিশত পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পাচ্ছে
এ প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘এবার প্রাথমিকভাবে পরিবারগুলোর কাছে ব্যাংক একাউন্ট নেওয়ার কাজ শুরু হয়েছিল। তবে সময় কম থাকায় সেভাবে সম্ভব না হলেও অতি দ্রুত সময়ে বিএনপি ও এর অংগসংগঠন এবং ‘‘আমরা বিএনপি পরিবার’’-এর টিমের মাধ্যমে প্রতিটি জেলায় ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কবি সুফিয়া কামালের ছেলে সাংবাদিক শাহেদ কামাল আর নেই

গুম, খুন ও জুলাই শহিদ পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

Update Time : ০৯:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬