০৯:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ২ বাসের সংঘর্ষে নিহত ২

  • Reporter Name
  • Update Time : ১১:৪১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৫১ Time View

সবুজদিন রিপোর্ট।।

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমিতাভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার আব্দুস সামাদের ছে‌লে কালাম (৩০)।

পুলিশ জানায়, রাতে ঢাকাগামী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি বাস এসে ওই বাসটিকে ধাক্কা দেয়।

এতে দুই বাসের অন্তত ২৭ যাত্রী আহত হন। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল খান বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

৫ সন্তানের পর অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা!

গোপালগঞ্জে ২ বাসের সংঘর্ষে নিহত ২

Update Time : ১১:৪১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬