সবুজদিন রিপোর্ট।।
সংবাদ সম্মেলনে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু (ডানে) এবং স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন (বামে)।
গ্যাস লিকেজ কিংবা মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারগুলোকে কীভাবে একটা নিয়মের মধ্যে আনা যায়, সেগুলো নিয়ে শিল্প, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একস মিলে কাজ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের হালিশহরে ও কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকাণ্ডের ঘটনায়, দগ্ধদের দেখতে এসে তিনি এই আশ্বাস দেন।
দিন দিন গ্যাস লিকেজ থেকে এ ধরনের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হবে যাতে করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয়। সেই সাথে, মন্ত্রণালয় থেকে যতটুকু সাপোর্টের প্রয়োজন, আমরা সেটি দিবো।
ত্রাণমন্ত্রী বলেন, বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্যাস লিকেজ ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের কারণে দেশে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাই এই তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি নিয়মিত মনিটরিং ও জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি সিলিন্ডারের নিরাপত্তা পরীক্ষা, মেয়াদোত্তীর্ণ ও অব্যবহৃত সিলিন্ডারের রক্ষণাবেক্ষণ, এবং গ্যাস সরবরাহের মানদণ্ড কঠোরভাবে মানা হবে।
এর আগে, সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম হালিশহর থানার ওয়াপদা মোড়ে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন দগ্ধ হন। এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনের। যাদের দুজনই শতভাগ দগ্ধ ছিলেন।
Reporter Name 























