১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেফতার আবুল বাশার ববির স্বামী? কি বলছেন অভিনেত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৫ Time View

বিনোদন ডেস্ক

ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে নাম জড়িয়ে ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ উল্লেখ করে ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববিকে নিয়ে বেশকিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এ নিয়ে অভিনেত্রী তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কুরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২০ জুন) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আল আমিন হোসাইন গ্রেফতারের এ তথ্যটি জানান।

সেই প্রতারণার খবর প্রকাশ্যে আসার পরপরই কয়েকটি গণমাধ্যম সরাসরি দাবি করে— গ্রেফতার মির্জা আবুল বাশার অভিনেত্রী ইয়ামিন হক ববির স্বামী। এর পরিপ্রেক্ষিতে রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে এ গুঞ্জন পুরোপুরি নাকচ করে দেন অভিনেত্রী ববি।ববি আরও বলেন, মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তিনি বলেন, তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে। আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।

অভিনেত্রী বলেন, আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামের পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি, সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনব।

উল্লেখ্য, অভিনেত্রী ইয়ামিন হক ববিকে সবশেষ বড়পর্দায় দেখা গেছে গত ঈদে ‘তছনছ’ সিনেমায়। তার বিপরীতে জুটি হয়ে কাজ করেন অভিনেতা মুন্না খান।

শনিবার (২০ জুন) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিনেত্রী। সেই পোস্টে ইয়ামিন হক ববি লিখেছেন— শনিবার বিকাল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশার কেন্দ্র করে আমাকে নিয়ে বেশকিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও ‘কথিত স্ত্রী’, কোথাও ‘স্ত্রী’ শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গ্রেফতার আবুল বাশার ববির স্বামী? কি বলছেন অভিনেত্রী

Update Time : ১২:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬