০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চয়নিকার হাত ধরেই ফের একসঙ্গে দুই অভিনেত্রী

  • Reporter Name
  • Update Time : ০১:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

বিনোদন

নির্মাতা চয়নিকা চৌধুরী এবং দুই অভিনেত্রী দীপা খন্দকার ও রিচি সোলায়মান।
টেলিভিশন নাটকের একসময়ের দুই জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ও রিচি সোলায়মান। এরমধ্যে নিয়মিত না হলেও মাঝেমধ্যে অভিনয় করতে দেখা যায় দীপাকে। অন্যদিকে রিচি তো দেশ ছেড়েছেন সংসার-সন্তান-স্বামীর সুবাদে, যুক্তরাষ্ট্রে।
সম্প্রতি রিচি ফিরেছেন দেশে। বলেছেন ফের থিতু হবেন এখানে। তারই প্রতিচ্ছবি মিললো এবার।
শুটিংয়ে রিচি ও দীপা
দীর্ঘ সাত বছর পর একসঙ্গে নাটকে দেখা যাবে জনপ্রিয় দুই অভিনয়শিল্পীকে। ‘ভালোবাসার অন্য নাম তুমি’-তে অভিনয়ের মাধ্যমে তাদের এই মেলবন্ধন ঘটেছে।নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, নাটকটির শুটিং শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি।
শুটিংয়ে রিচি ও দীপা
নাটকের সেটে পুরনো সতীর্থকে ফিরে পাওয়া প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘আমার আর রিচির খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করা হয়নি।
সর্বশেষ কাজটিও ছিল চয়নিকা দিদির পরিচালনায়, প্রায় সাত বছর আগে। তবে এবারের কাজটির বিশেষ দিক হচ্ছে আমরা যাদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাদের অনেকেই এই নাটকে আছেন।’
চয়নিকা চৌধুরীও জানান, গল্পের প্রয়োজনে দীপা ও রিচিকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।
‘ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর।
বলা দরকার, দীপা খন্দকার ও রিচি সোলায়মান সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৮ সালে প্রচারিত বিজয় দিবসের নাটক ‘চোখের জলে’তে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চয়নিকার হাত ধরেই ফের একসঙ্গে দুই অভিনেত্রী

Update Time : ০১:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬