০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির লোভ দেখিয়ে পাচার, ১৪ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

  • Reporter Name
  • Update Time : ১২:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৫ Time View

সবুজদিন রিপোর্ট।।

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১৪ বাংলাদেশিকে আটক করে বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

শুক্রবার (১২ জুন) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ওই আটক নারী ও পুরুষকে ট্রাভেল পারমিটে বেনাপোল বন্দরে সোপর্দ করা হয়। ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি, সুনামগঞ্জ, যশোর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের তদন্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশিদের ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনি সহায়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করে।

জাস্টিস এন্ড কেয়ারের বেনাপোল শাখার প্রতিনিধি শরিফুল ইসলাম জানান, ভালো কাজের প্রলোভন পেয়ে তারা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যান। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান। ফেরত আসাদের আইনিসহায়তা দেবে মানবাধিকার সংস্থা বলে জানান শরিফুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিক্ষাক্ষেত্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট তারেক রহমান সরকারের: শিক্ষামন্ত্রী

চাকরির লোভ দেখিয়ে পাচার, ১৪ বাংলাদেশিকে ফেরত দিল ভারত

Update Time : ১২:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬