১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনে ১০০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

  • Reporter Name
  • Update Time : ০৩:২০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

বিনোদন ডেস্ক

বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শনের দীর্ঘ ১৫ বছর পরের জুটি নতুন সিনেমা ‘ভূত বাংলা’ দিয়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) মুক্তি পাওয়া হরর-কমেডি ঘরানার এই ছবিটি মাত্র চার দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী, ছবিটির মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ১০৬ কোটি রুপি।

মুক্তির প্রথম দিনে ১২ দশমিক ২৫ কোটি রুপি আয় দিয়ে যাত্রা শুরু করে ছবিটি। দ্বিতীয় দিনে আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় প্রায় ৫৫ শতাংশ। সোমবার (২০ এপ্রিল) শুধু ভারতেই ছবিটি আয় করেছে প্রায় ৭ কোটি রুপি।

এ পর্যন্ত দেশীয় বাজারে ‘ভূত বাংলা’র নেট আয় ৬৫ কোটি রুপি এবং গ্রস কালেকশন ৭৮ কোটি রুপিতে পৌঁছেছে। বিদেশি বাজার থেকেও এসেছে প্রায় ২৯ কোটি রুপি।

দীর্ঘদিন পর অক্ষয়-প্রিয়দর্শন জুটির এই প্রত্যাবর্তন দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটিতে আরও অভিনয় করেছেন টাবু, পরেশ রাওয়াল এবং রাজপাল যাদব। নতুন প্রজন্মের অভিনেত্রী ওয়ামিকা গাব্বির পারফরম্যান্সও প্রশংসা কুড়াচ্ছে।

প্রথমে ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও ছবিটি মুক্তি পায় ১৭ এপ্রিল। এই বিলম্ব দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বর্তমানে ছবিটি নতুন কয়েকটি বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে। এদিকে অক্ষয় কুমারের আগামী প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হায়ওয়ান’ এবং ‘গোলমাল ৫’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিন দিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা

চার দিনে ১০০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

Update Time : ০৩:২০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬