০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদরে অবৈধভাবে ডিজেল মজুদ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ইউপি সদস্যকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

সেইসঙ্গে ইউপি সদস্য শাহিনুর ইসলামের নিজ বাসভবনেও এ অভিযান পরিচালনা করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশের উপস্থিতিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখতে পাওয়া যায়, ইউপি সদস্য শাহিনুর ইসলাম তার বাড়িতে ৫ ব্যারেল (১ হাজার লিটার) ডিজেল অবৈধভাবে মজুদ করেন। অধিক মূল্যে বিক্রির জন্য সংরক্ষণ করে রাখেন তিনি।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, জব্দকৃত ৫ ব্যারেল ডিজেলের আনুমানিক মূল্য ১ লাখ টাকা। উদ্ধার ডিজেল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রাখা হয়েছে।

পরবর্তীতে এই জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার

Update Time : ০১:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬