স্পোর্টস ডেস্ক
ম্যাচের প্রথমার্ধে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শক্ত অবস্থায় থেকে শেষ করেছিলো দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয়ার্ধে লিড নেয় চেক। কিন্তু পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ায় এশিয়ার দেশটি। দুই গোল দিয়ে চেকিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করল দক্ষিণ কোরিয়া।
পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে কোরিয়া। প্রথমার্ধে বেশকিছু সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন সন-লি’রা। দ্বিতীয়ার্ধেও দারুণ শুরু করেছিলো বো হংয়ের দল। তবে ৫৯তম মিনিটে চেকিয়াকে এগিয়ে দেন লাডিস্লাভ ক্রেজি। কুফালের লং থ্র হেডে বল জালে পাঠান চেকিয়ার অধিনায়ক।
তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি এশিয়ার দলটি। ৬৭তম মিনিটে হোয়াং ইন-বেওম কোরিয়াকে সমতায় ফেরান। পিএসজির তারকা কাং-ইন লি’র পাস থেকে গোলটি করেন বেওম। এরপর কোরিয়ার একের পর এক আক্রমণ সামাল দেন চেকের গোলরক্ষক কোভার।
তবে ৮০ মিনিটে সনের বদলি হিসেবে নামা হিয়ন-গিউ ওহ কোরিয়াকে ম্যাচে প্রথমবারের মতো লিড এনে দেন। ডি-বক্সে ঢুকে চেক প্রজাতন্ত্রের দুই ফুটবলারকে কাটিয়ে গোল করেন তুরস্কের ক্লাব বেসিকতাসের হয়ে খেলা ২৫ বছর বয়সি এই স্ট্রাইকার। আর এই গোলই ম্যাচে ব্যবধান গড়ে দেয়।
শেষ দিকে চেকিয়া চেষ্টা করেছিলো সমতায় ফেরার, তবে তা করতে পারেনি। ফলে ইউরোপের দলটির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
Reporter Name 



















