০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে স্বামী-ছেলেকে নিয়ে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন ক্যাটরিনা

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৯ Time View

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ৪৩তম জন্মদিন উদযাপন করেছেন পরিবারের সঙ্গে। স্বামী ভিকি কৌশল ও আট মাসের ছেলে ভিহানকে নিয়ে কাটানো বিশেষ মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি, যা ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে।

রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত ১৬ জুলাই নিজের জন্মদিন ঘরোয়া আয়োজনে উদযাপন করেন ক্যাটরিনা। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি ছবি, যেখানে ছেলের ছোট্ট হাতে স্নেহভরে চুমু দিতে দেখা যায় অভিনেত্রীকে। যদিও বরাবরের মতো এবারও ভিহানের মুখ প্রকাশ করেননি এই তারকা দম্পতি।

পোস্টে ক্যাটরিনার একক ছবির পাশাপাশি ছিল স্বামী ভিকি কৌশলের সঙ্গে তোলা একটি ছবিও।

ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান আশীর্বাদ। তোমার জন্য চিরকাল কৃতজ্ঞ। সেরা জন্মদিন।’

ক্যাটরিনার এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। এছাড়া ভানি কাপুর, অদিতি রাও হায়দারি, নীল নিতিন মুকেশ ও জোয়া আখতার হৃদয়ের ইমোজি দিয়ে ভালোবাসা জানিয়েছেন।

এর আগে ক্যাটরিনার জন্মদিন উপলক্ষে একটি ছবি পোস্ট করেন ভিকি কৌশল। সেখানে স্ত্রীকে জড়িয়ে ধরে কেকের টুকরো হাতে হাসিমুখে পোজ দিতে দেখা যায় দুজনকে। ছবির ক্যাপশনে ভিকি লিখেছিলেন, ‘জান কা জন্মদিন’, যার অর্থ, ‘আমার ভালোবাসার জন্মদিন’।

২০১৯ সালে জোয়া আখতারের একটি পার্টিতে প্রথম পরিচয় হয় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিয়ে করেন তারা।

২০২৫ সালের নভেম্বরে এই দম্পতির ঘর আলো করে আসে ছেলে ভিহান। পরে তারা জানান, ভিকির অভিনীত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার একটি চরিত্রের নাম থেকেই ছেলের নাম রাখা হয়েছে ভিহান।

বর্তমানে মাতৃত্বের কারণে অভিনয় থেকে বিরতিতে রয়েছেন ক্যাটরিনা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মেরি ক্রিসমাস’, যেখানে তার সহশিল্পী ছিলেন বিজয় সেতুপতি। অন্যদিকে ভিকি কৌশলকে সামনে দেখা যাবে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়। এতে আরও অভিনয় করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে স্বামী-ছেলেকে নিয়ে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন ক্যাটরিনা

Update Time : ০৭:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬