০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১২৩ Time View

জবি প্রতিনিধি

সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। ছবি: আমাদের সময় কোলাজ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের একটি সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. তানফির নিয়াজ ফাহিম ও মো. মাহফুজুর রহমান মিতুল।
জানা গেছে, সকালে সেমিনার কক্ষে অবস্থানকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে তাদের ওপর পড়ে। এতে একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুরুতর আঘাত লাগে। ঘটনার পরপরই সহপাঠীরা তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অ্যাম্বুলেন্সে করে বাসায় পাঠানো হয়। এই ঘটনার পর ক্যাম্পাসের বিভিন্ন ভবনের জরাজীর্ণ অবস্থা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতারা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে বলেন, ‘দীর্ঘদিন ধরে ভবনগুলো ঝুঁকিপূর্ণ থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। ভূমিকম্পসহ বিভিন্ন সময়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও স্থায়ী সংস্কারের উদ্যোগ না থাকায় শিক্ষার্থীরা। অনিরাপদ পরিবেশে ক্লাস করতে বাধ্য হচ্ছেন।’

জকসুর পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ নেওয়ার পাশাপাশি দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কারের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে কাজ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে এবং বড় ধরনের সংস্কারের জন্য অর্থ রাদ্দের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, ‘কক্ষে ফলস সিলিং থাকায় মূল ছাদের ফাটল আগে শনাক্ত করা যায়নি। বর্তমানে সিলিংগুলো খুলে ফেলা হচ্ছে যাতে ঝুঁকিপূর্ণ অংশগুলো সহজে চিহ্নিত করা যায়। পুরো বিজ্ঞান ভবনের নকশা ও হিসাব সম্পন্ন হয়েছে, বরাদ্দ পেলেই পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু হবে।’ ইতোমধ্যে ভবনের কিছু অংশের সংস্কার কাজ শেষ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন স্পিকার

জবিতে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত

Update Time : ০৪:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬