১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২ Time View

সবুজদিন রিপোর্ট।।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শনিবার রাজধানীর আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তর অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ শীর্ষক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা। অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র তাপপ্রবাহ এবং উপকূলীয় লবণাক্ততা আমাদের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলছে। পরিবেশ রক্ষা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হলে সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বলেন, পরিবেশ রক্ষাকে কেবল সরকারি প্রকল্প হিসেবে নয়, বরং একটি জাতীয় সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, সরকার একা পরিবেশ রক্ষা করতে পারবে না। এ জন্য নাগরিক সমাজ, পরিবেশবাদী সংগঠন, তরুণ প্রজন্ম, প্রান্তিক জনগোষ্ঠীসহ সমাজের সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বাপা’র সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবেশ দিবস আয়োজক কমিটির পক্ষে বাপা’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সুমন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপা’র সহ-সভাপতি অধ্যাপক ড. এম. ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও গবেষক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপির স্থায়ী কমিটির সভা চলছে

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

Update Time : ০৬:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬