০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জিন তাড়ানোর অজুহাতে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৫ Time View

সবুজদিন ডেস্ক।।

বগুড়ায় জিন তাড়ানোর কথা বলে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রেজাউল করিম নামে এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার নামাজগড় এলাকায় তার চেম্বার থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, মাথাব্যথার চিকিৎসার কথা বলে জিন তাড়ানোর অজুহাতে কবিরাজ হাকিম রেজাউল করিম কৌশলে মেয়েটিকে তার বাবা-মায়ের কাছ থেকে আলাদা করে নিয়ে যান। কিছুক্ষণ পর মেয়েটি কান্নাকাটি করতে করতে বাইরে এসে তার বাবা-মাকে ধর্ষণের বিষয়টি জানায়।

ওসি ইব্রাহিম আলী জানান, ঘটনার পরপরই থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। পরে আমাদের তদন্তকারী কর্মকর্তা এসআই সুমনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে জিন তাড়ানোর নামে কবিরাজি করতেন। এর আড়ালে তিনি এ ধরনের আরও কর্মকাণ্ডে জড়িত কি না অভিযোগ নেই। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিন তাড়ানোর অজুহাতে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

Update Time : ০২:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬